সর্বশেষ

নিহত

পঞ্চগড়ে বালু বোঝাই ট্রাকের চাপায় ভ্যানযাত্রী নারী নিহত

পঞ্চগড়ের বোদা উপজেলায় বালুবোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জুলেখা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে মাড়েয়া-পঞ্চগড় সড়কের বারুনী কালিবাড়ি এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধার

গোপালগঞ্জের মুকসুদপুরে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় জুলেখা বেগম (৭৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার দিগনগর ব্রিজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মানিকগঞ্জে মহাসড়ক পার হতে গিয়ে বাসের ধাক্কায় নারী নিহত, চালক আটক

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া এলাকায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আনোয়ারা বেগম (৪৫) নামের এক নারী পথচারী নিহত হয়েছেন। সোমবার বিকেলে অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় 'নীলাচল' পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এ ঘটনায় পুলিশ বাসটি জব্দ করার পাশাপাশি চালককে আটক করেছে।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়ি জামালপুরে শোকের মাতম

ময়মনসিংহে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন। নিহত সাতজনের বাড়িই জামালপুর সদর উপজেলার রানাগাছা ও শরীফপুর ইউনিয়নে। তাঁদের মধ্যে একই পরিবারের শিশু ও অন্তঃসত্ত্বা নারীসহ চারজন রয়েছেন। এ ঘটনায় নিহতদের বাড়িতে শোকের মাতম চলছে। স্বজনেরা দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছেন।

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে রিশাতলা এলাকায় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

কলাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত ৩

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় নিখিল ভৌমিক (৭০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার পাখিমারা এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।